আসানসোল ✍ Final Exposer

নিকাশী ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় স্থানীয়রা, পরিদর্শনে অগ্নিমিত্রা

কৌশিক মুখার্জী: আসানসোল :- সামান্য বৃষ্টিতেই জমা জলে নাভিশ্বাস অবস্থা আসানসোল পৌরনিগমের ৮৫ নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকায়। ইসমাইলের মাদার টেরিজা সরণিতে কোনও নিকাশী ব্যবস্থা নেই। যার ফলে অল্প বৃষ্টিতেই এলাকায় জল জমা হয়ে যায়। বেশী বৃষ্টি হলে সেই জল বাসিন্দাদের বাড়িতে ঢুকে যায়। ফলে দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছেন এলাকার মানুষজন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান আসানসোল দক্ষিন কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। 

তিনি বলেন এলাকায় একটি অংশে নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। যে জমির উপর দিয়ে নিকাশি ব্যবস্থা করা হবে, সেটি কারুর ব্যক্তিগত জমি । আমরা পুরসভার মেয়রের সাথে কথা বলছি জল নিকাশী ব্যবস্থা কিভাবে করা যায় সেটা নিয়ে পৌরসভার সাথে কথা  হবে।

অপরদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে অংশে বৃষ্টির জল জমে রয়েছে তার চারিদিকে বাড়ি তৈরি হয়েছে। ফলে ওই অংশটি চাঁদের মত গোল হয়ে গেছে। ওই অংশটির মালিকের সাথে আমরা কথা বলছি। 

স্থানীয় এক বৃদ্ধ জানান ওই এলাকায় বৃষ্টির জল জমে যাওয়ার জন্য বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন স্থানীয় বাড়ির গুলির বাসিন্দারা।

শুক্রবার এলাকা পরিদর্শনে গিয়ে সমস্যাটি নিয়ে মেয়রের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন বিধায়িকা অগ্নিমিত্র পাল।

অন্যদিকে এলাকার কাউন্সিলর কল্যানী রায় জানিয়েছেন ওই এলাকায় নিকাশী ব্যবস্থা তৈরির কোনও উপায় নেই। কোনও জমির মালিক নর্দমা তৈরির অনুমতি দিলে তবেই স্থায়ী সমাধান হবে। আপাতত পাম্প চালিয়ে জল বের করার কাজ চলছে। তবে কি ভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন বাসিন্দারা তার সদুত্তর কারোর কাছেই নেই।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার