আসানসোল ✍ Final Exposer

তৃণমূল কংগ্রেসের স্টিকার লাগানো চারচাকা গাড়ির ধাক্কায় আহত দুই বাইক আরোহী, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:- তৃণমূল কংগ্রেসের স্টিকার লাগানো একটি চারচাকা গাড়ির ধাক্কায় আহত দুই বাইক আরোহী, ঘটনাটি ঘটেছে আসানসোলের ৫৪ নম্বর ওয়ার্ডের মনোজ সিনেমা হল সংলগ্ন এলাকায় । রবিবার রাতে এই ঘটনায় মনোজ মোড় সংলগ্ন জি টি রোডের একাংশ জুড়ে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। স্থানীয়দের দাবি অবিলম্বে আহত বাইক আরোহীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ঘটনাস্থলে পৌছাই আসানসোল দক্ষিণ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে আহত যুবক আসানসোলের ৫৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ দেখানোর পরে পুলিশী আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার