আসানসোল ✍ Final Exposer

গ্রিল জানালা ভেঙে প্রায় কুড়ি লাখ টাকা চুরি রানীগঞ্জে

কৌশিক মুখার্জী: রানীগঞ্জ:-

গ্রিল জানালা ভেঙে প্রায় কুড়ি লক্ষ টাকা চুরি। ঘটনাটি ঘটে রানিগঞ্জে ফায়ার ব্রিগেডের পাশে অবস্থিত জগন্নাথ উদ্যানে। মঙ্গলবার রাতে উমেশ কাজরিয়া তার দোকানে কাজ শেষ করে বাড়ির উপরে চলে যান।পরেরদিন অর্থাৎ বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির সদর দরজা বন্ধ। তিনি চারপাশে তাকিয়ে দেখেন যে তার দোকানের একটি গ্রিল জানালা ভাঙা, তারপর তিনি দেখলেন তার ক্যাশ বাক্সের ভিতরে তার ক্যাশ বাক্স এবং অন্যান্য জিনিসপত্র থাকলেও প্রায় কুড়ি লাখ টাকা চুরি হয়ে গেছে। ছোট জানালার গ্রিল ভেঙ্গে দোকানে ঢুকে ভোজ্যতেল ব্যবসায়ীর ক্যাশ বাক্সে রাখা প্রায় কুড়ি লক্ষ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রশ্ন উঠছে যে ঘনবসতিপূর্ণ অভিজাত এলাকায় সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানোর পরেও একজন ভোজ্য তেল ব্যবসায়ীর বাড়ির ভেতরের দোকান থেকে কি করে চুরি হলো ?

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার