আসানসোল ✍ Final Exposer

দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশের জঙ্গলের গাছে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- দেহে পোকা ধরেছে। ঝরে পড়ছে মাংসপিণ্ড। দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশের জঙ্গলের গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে ব্যক্তির দেহ। মাটিতে ঠিকে রয়েছে পা। জানাজানি হতেই হৈচৈ পড়লো এলাকায়। খবর পেয়ে পৌঁছালো দুর্গাপুর থানার পুলিশ। ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা কৃষ্ণা রায়ের দাবি,"আমাদের এলাকার ছেলেরা জঙ্গলের মাঝে প্রতিদিন স্নান করতে যায়। এদিন স্নানে যাওয়ার সময় দেখতে পাই এই দৃশ্য। আমরা খবর পেয়ে এসে দেখি পচা গলা দেহ। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করে।" কি করে মৃত্যু হল? খুন নাকি আত্মহত্যা? সেই নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার