জেলার আপডেট ✍ Final Exposer

ডায়মন্ড হারবার হুগলি নদী থেকে উদ্ধার মহিলার দেহ, তদন্তে পুলিশ

বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবার হুগলি নদী থেকে উদ্ধার এক মহিলা,এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকার অন্তর্গত মুক্তাঙ্গনের কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ডায়মন্ড হারবার হুগলি নদীতে এক মহিলাকে ভাসতে দেখে স্থানীয় বেশ কয়েকজন যুবকেরা। এরপর তড়িঘড়ি নদীতে ঝাঁপ দিয়ে ওই মহিলাকে বাঁচানোর চেষ্টা চালায় স্থানীয় কিছু যুবকেরা।তার পর খবর পেয়ে তড়িঘড়ি ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন ও দমকল কর্মীদের সাহায্যে নদী থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। ঐ গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করেন বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনাস্থলে পৌঁছে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। স্থানীয় বেশ কয়েকজন যুবক জানান, প্রতিদিনের মতনই ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে মুক্তাঙ্গানের কাছে আড্ডা দিচ্ছিছিল একদল যুবক। এরপর হঠাৎ হুগলি নদীতে দেখতে পায় এক মহিলা ভাসছে। এরপর তড়িঘড়ি নদীতে ঝাঁপ দিয়ে ওই মহিলাকেও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে ওই অজ্ঞাত পরিচয় গৃহবধূর নাম পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার