আসানসোল ✍ Final Exposer

৩২তম বর্ষ রতন মিশ্র ও পরেশ মণ্ডল শহীদ দিবস পালিত হলো সালানপুর ব্লকে

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়াকুলবেড়িয়া গ্রামের প্রতি বছরের মতো এই বছরও পালিত হলো শহীদ রতন মিশ্র এবং পরেশ মণ্ডলের ৩২বর্ষ শহীদ দিবস।প্রথমে নেতাজি কলোনী কীর্ত্তনশালাতে স্বর্গীয় রতন মিশ্র ও পরেশ মণ্ডলের শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করে,বেদীতে মালা পরিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তারপর মাল্যদান করা হয় শিয়াকুলবেড়িয়ার শহীদ রতন মিশ্র ও পরেশ মন্ডলের শহীদ মূর্তিতে।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন আজ থেকে ৩২বছর আগে কংগ্রেসের দুই নেতাকে হত্যার ঘটনায় গোটা বাংলায় আতঙ্কের সৃষ্টি করেছিলো।সিপিআই(এম)-এর কিছু হার্মাদ বাহিনীর কাছে হত্যা হতে হয়েছিলো এই দুই নেতাকে।তাদের দেখানো পথে এখনো আমরা চলি, তাদের এই অবদান কোনো দিনেও ভোলা যাবে না।তাই প্রতি বছর আজকের এই দিনটা তাদের উৎসর্গ করে পালন করা হয়।তাছাড়া এইদিনের শহীদ সভায় উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোঃ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,জেলা পরিষদ সদস্য বেবি মণ্ডল,জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েতের উপপ্রধান সুজিত মোদক,কল্যা পঞ্চায়েতের প্রধান শ্রীকান্ত পাতর সহ প্রমূখে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার