আসানসোল ✍ Final Exposer

পণের দাবিতে বধূহত্যার অভিযোগ গোপালমাঠে

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:-পণের দাবিতে গৃহবধূ হত্যা দুর্গাপুর শিল্পনগরীতে। গোপালমাঠের বাসিন্দা গৃহবধূ ২৪ বছরের মেঘা দাসকে হত্যার অভিযোগ উঠলো তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শনিবার মৃত্যু হয় মেঘার। বাপের বাড়ির লোকেদের অভিযোগ ২০১৯ সালে বিয়ের সময় ১ লক্ষ টাকা পণ দেওয়া হয়। এছাড়া ৪ ভরি সোনার গয়না সহ অনান্য আসবাব পত্র দেওয়া হয়। বিয়ের দেড় বছর পরে আরও এক লক্ষ টাকা দেওয়া হয়। তারপরের মেঘার ওপর অত্যাচার বন্ধ হয় নি। মেঘার বাপের বাড়ি থেকে অভিযোগ করে বলা হয় যে বিয়ের পর থেকে মেয়েকে অত্যাচার করতো শশুর বাড়ির লোকজন। মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আঘাতের চিহ্ন রয়েছে।মেঘাকে হত্যার অভিযোগে তাঁর স্বামী বিধান চন্দ্র দাস ও শাশুড়ি অঞ্জলি দাসকে গ্রেপ্তার করে পুলিশ। মেঘার বাপের বাড়ি বাঁকুড়া জেলায়। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে মেঘার দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হলো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার