আসানসোল ✍ Final Exposer

পূর্নবাসন নিয়ে ডেপুটি মেয়রকে আক্রমণ শ্রমিক সংগঠনের নেতার, পার্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলের চেলিডাঙায় জিটি রোডের পাশে উচ্ছেদ হওয়া হকাররা পূর্নবাসন পায়নি।অথচ আসানসোল পৌরনিগমের উদ্যোগে তৈরি পার্কের ভেতরে চলছে নার্সারী।পার্কের ভেতরে কিভাবে এক হকারকে নার্সারী ব্যবসা করতে দেওয়া হল।এই অভিযোগ তুলে আসানসোলের চেলিডাঙায় পার্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো হকাররা।বুধবার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ করা হয়। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার অভিযোগ কয়েকবছর আগে আসানসোলের চেলিডাঙায় জিটি রোডের পাশে আসানসোল পৌরনিগমের উদ্যোগে ৪১ জন হকারকে উচ্ছেদ করা হয়েছিল।তাদের কে পূর্নবাসন না দিয়েই উচ্ছেদ করেছিল।সেই এলাকায় পৌরনিগমের উদ্যোগে পার্ক নির্মাণ করা হয়েছে।কিন্ত দেখা যাচ্ছে সেই পার্কের ভেতরে একজন হকার নার্সারির ব্যবসা করছেন।রাজু আলুওয়ালিয়ার আরও অভিযোগ পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক নিজের ইচ্ছেমতো হকারকে নার্সরি করতে দিয়েছেন।তারই বিরোধীতা করে হকারদের এই বিক্ষোভ।প্রশ্ন উঠছে তৃণমূল পরিচালিত আসানসোল পৌরনিগমের পুরবোর্ডের বিরুদ্ধে আন্দোলন নেমেছেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া।অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী বলেন তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে সাধারণ মানুষ জেরবার হয়ে পড়েছে।যদিও আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন কোনো হকারকে দেওয়া হয়নি।পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার