আসানসোল ✍ Final Exposer

তৃণমূলের পর অনশন তুলতে অনশনমঞ্চে বিজেপির প্রতিনিধি দল

কৌশিক মুখার্জী: কুলটি:-

আসানসোল পৌরনিগমের অন্তর্গত ১০৪ নম্বর ওয়ার্ডের শাকতোড়িয়া অঞ্চলে গত ২৯শে জানুয়ারি ঐ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী পবন কুমার সিং ঋণ নিয়ে নিজের বাড়ি তৈরী করছিলেন।বিজেপি কর্মী পবন কুমার সিংয়ের স্ত্রী সুনীতা দেবী অভিযোগ বাড়ি তৈরীর জন্য তাঁদের কাছে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য দাদাগিরি করেন এবং রঙদারি ট্যাক্স হিসাবে দু লক্ষ টাকা দাবি করেন ও তার স্বামীকে অভিজিৎ আচার্য্য নিজের কার্যালয়ে দেখা করতে বলেন এবং সেখানে তার স্বামী গেলে তার স্বামীকে মারধর করে পুলিশে অভিযোগ করে গ্রেফতার করায় বলে অভিযোগ। তারপর তাঁদের বাড়ি ভেঙে দেয় ঐ বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য।যদিও ঘটনার বিষয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা অভিজিৎ আচার্য্য।বর্তমানে পবন কুমার সিং ও তার স্ত্রী চলতি মাসের গত ১৮তারিখ অনশন মঞ্চ তৈরী করে অনশনে বসেছেন ন্যায় বিচারের দাবিতে।তবে পবন কুমার সিংয়ের অভিযোগ তাঁদেরকে অভিজিৎ আচার্য্যর আশ্রিত দুষ্কৃতিরা হুমকি দিচ্ছে।তবে বিজেপি নেতা পবন কুমার সিং বিজেপির উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন।তবে ঘটনার খবর পেয়ে অনশন মঞ্চে যান আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, তাঁদের সাথে কথা বলেন আশ্বাসদেন এবং গ্লাসে করে জুস তুলেদেন ও জুস্ পান করে অনশন ভাঙার জন্য আবেদন করেন। তবে ঐ বিজেপি কর্মী ও তার স্ত্রী জুস্ পান করেন।তবে বিজেপি কর্মীর দাবি বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্ব কি ব্যবস্থা নেই সেটার পর তারা অনশন তুলবেন তারা কারণ তিনি যেমন বিজেপি কর্মী আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি বিজেপি নেতা।তাই বিষয়টি বিজেপির উচ্চ নেতৃত্ব কি ব্যবস্থা নেই সেই আসায় এই অনশন চালিয়ে যাবেন বিজেপি নেতা পবন কুমার সিং ও তার স্ত্রি সুনীতা দেবী আগামী ২৩তারিখ পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন।বিজেপির উচ্চ নেতৃত্বের আশ্বাস দিকে তাকিয়ে রয়েছেন তারা কারণ তিনি বিজেপি কর্মী। অনশন চলাকালীন পবন সিং এর স্ত্রী অসুস্থ হয়ে পরে।

খবর পেয়ে বিজেপির ৫ জনের এক প্রতিনিধিদল আজ সন্ধায় সস্ত্রীক পবন সিং এর সাথে দেখা করে এবং তাকে আশ্বস্ত করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার