আসানসোল ✍ Final Exposer

খুনের ৭২ ঘণ্টা কেটে গেলেও গ্রেফতার শূন্য, আন্দোলনের হুঁশিয়ার বিধায়ক অগ্নিমিত্রার

কৌশিক মুখার্জী: কুলটি:- কুলটিতে যুবক খুনের ৭২ ঘণ্টা কেটে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ পুলিশ শনিবার রাত্রে মৃত যুবক দেবজিৎ সিং এর বাড়িতে গিয়ে দেখা করেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। খুনের ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেফতার রা করায় আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত, আসানসোলের কুলটিতে রাস্তার উপর থেকে যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় । মৃতের পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে, এই ঘটনায় জড়িত তারই এক যুবতী সহকর্মীর বিরুদ্ধে।।সূত্রের খবর মৃত যুবক দেবজ্যোতি সিং একটি জমি কেনাবেচা সংস্থায় কাজ করতেন।সেই সংস্থার এক যুবতী কর্মীর সঙ্গে তার প্রেম ছিল।পরিবারের অভিযোগ সেই কারণে তাকে খুন করা হয়েছে।সবদিক ক্ষতিয়ে দেখে  ঘটনার তদন্ত শুরু করা হলেও এখনও কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার