আসানসোল ✍ Final Exposer

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সংবাদদাতা: দূর্গাপুর:- শনিবার দুর্গাপুর জেলা কার্যালয় থেকে প্লাট সভাপতির নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘোষণা করলেন পশ্চিম বর্ধমান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ জেলা কমিটি। অনুষ্ঠানের মঞ্চ থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন এই কমিটি ঘোষণা করেন।

মোট ৩১ জনের জেলা কমিটি তৈরি করা হয়েছে। পশ্চিম বর্ধমান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভানেত্রী হিসেবে দেবারতি সিনহার নাম ঘোষণা করা হয় এবং কার্যকরী সভাপতি হিসেবে সৈয়দ আশিক আলীর নাম ঘোষণা করা হয়। ৩১ জনের এই কমিটির মধ্যে তিনজন ভাইস প্রেসিডেন্ট, তিনজন জেনারেল সেক্রেটারি,পাঁচজন সেক্রেটারি এবং ৭ জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার ১৫টি চক্রের প্রত্যেকটি থেকেই শিক্ষক প্রতিনিধি এই কমিটির মধ্যে রয়েছে। সংগঠনের জেলা সভানেত্রী দেবারতি সিনহা জানিয়েছেন খুব তাড়াতাড়ি প্রতিটি চক্রের কমিটি গঠন করা হবে। সভায় প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন পেশাগত সমস্যার যাতে দ্রুত সুরাহা হয় তার জন্য শিক্ষকরা জেলা সভাপতির কাছে আবেদন জানান এবং ২০২৬ এর বিধানসভা ভোটকে সামনে রেখে জেলা সভাপতি নির্দেশানুসারে সমস্ত রকম কর্মসূচিতে অংশগ্রহণের অঙ্গীকার করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার