আসানসোল ✍ Final Exposer

লোকসভা ভোট উপলক্ষে চলবলপুর সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

কৌশিক মুখার্জী: কুলটি:-

ভোটারদের মনোবল বাড়াতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে নানান জায়গায়। গত সপ্তাহে ভোটের দিন ঘোষণার পর আরও তৎপর নির্বাচন কমিশন। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে ঘিরে এর মধ‍্যেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে।এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শুরু হয়েছে রুট মার্চ।এদিন কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়িতেও দেখা গেল একই দৃশ‍্য।চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এদিন চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত বড়িরা চলবলপুর সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করে ও স্থানীয় জনগণের সাথে কথাবার্তা বলার মাধ‍্যমে তাদের অভয় প্রদান করে।বলতে গেলে লোকসভা নির্বাচন সুষ্ঠ শান্তিতে সম্পন্ন করার লক্ষে প্রশাসন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার