আসানসোল ✍ Final Exposer

পানীয় জলের দাবিতে বরাকর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

কৌশিক মুখার্জী: কুলটি:- পানীয় জলের দাবিতে বরাকর স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘ তিন মাস থেকে জলের কষ্ট।আসানসোল পৌরনিগমের কুলটি বিধানসভা অন্তর্গত বরাকরের ৬৯নং ওয়ার্ডের দাস পাড়ার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ তিন মাস থেকে পানীয় জলের শঙ্কট। বার বার এলাকার তৃণমূলের কাউন্সিলর সুশান্ত মন্ডলকে জানানো হয়েছে, সঙ্গে কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার কেউ জানানো হয়েছে, কিন্তু পানীয় জলের সমস্যার সমাধান না হাওয়াতে আজ সকাল ৭টা থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বরাকর দাস পাড়ার বাসিন্দারা। 

ঘটনার খবর পেয়ে কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশ এবং ট্রাফিক পুলিশ পোছে এবং পুলিশের আশ্বাস পেয়ে প্রায় ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার