আসানসোল ✍ Final Exposer

বিজেপি কর্মীদের উৎসাহিত করতে আসানসোলে বিজেপির কয়লা প্রতিমন্ত্রী

কৌশিক মুখার্জী: আসানসোল:-  একদিনের ঝটিকা সফরে আসানসোলে বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় কয়লা খনি দপ্তরের প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে, তিনি রাণীগঞ্জে এক অনুষ্ঠানে উপস্থিত হবার পর আসানসোল শিল্পাঞ্চলের বিজেপি কর্মীদের আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ নিশ্চিত করতে তাদের মনোবল বৃদ্ধির জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি জানান বিগত ১১ বছরে বিজেপি সরকার রেলপথে ক্রমাগত উন্নয়ন করে চলেছেন মেট্রোরেল সম্প্রসারণ, আকাশপথে নতুন নতুন বিমানবন্দরের সাথে বিভিন্ন রাজ্যের সংযোগ, জাতীয় সড়ক দেশের প্রত্যেক শহরের সাথে সংযুক্ত করা টোল ট্যাক্স মুক্ত ও ফাষ্ট ট্যাগ চালু করা ডিজিটাল ভারত বানিয়ে চলেছেন। কয়লা খনি থেকে কয়লা উৎপাদন করে বেসরকারি কোম্পানি সেখান থেকে পরিবহনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় তার দেখার দায়িত্ব রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের কিন্তু এই রাজ্যে পুলিশ প্রশাসন সরকারের পশ্রয়ে কয়লা চুরি বেড়ে চলেছে তাই কয়লা চুরি আটকাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প এনেছেন। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করবে দিল্লির মতো। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আবেদন করেন ভারতীয় সেনাবাহিনীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য বন্ধ করতে সারা বিশ্বে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা হচ্ছে এবং সারা বিশ্ব বুঝে গেছে ভারত স্বয়ং সম্পূর্ণ। বুধবারের আলোচনা সভায় আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল,কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য, বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার