আসানসোল ✍ Final Exposer

পুচড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার ভোটের প্রচারে সিপিআইএম প্রার্থী জাহানারা খান

আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রচারের কাজে নেমে পড়েছে দলীয় কর্মীরা। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন জাহানারা খান। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। চলছে মিটিং মিছিল ও জনসংযোগ। শুক্রবার আসানসোল লোকসভা অন্তর্গত বারাবনি পুচড়া গ্রাম পঞ্চায়েতের আজ সকাল সকাল ভোটের প্রচার করলেন সি পি আই এম প্রার্থী জাহানারা খান, গ্রামে বিভিন্ন মহিলা ও ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলেন প্রার্থী।
বামফ্রন্টের সদস্যরা আশাবাদী যে আসানসোল লোকসভা থেকে জিতবেন জাহানারা খান এবিষয়ে কোনো সন্দেহ নেই।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার