আসানসোল ✍ Final Exposer

সীতারামপুর এথোড়া রোডে যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সহকর্মী যুবতী

কৌশিক মুখার্জী: কুলটি:-

কুলটি থানা অন্তর্গত সীতারামপুর এথোড়া রোডে গত ৪ তারিখ রাত্রে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করেছিলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। মৃত যুবকের নাম দেবজ্যোতি সিং,জামুড়িয়া থানার নিঘার বাসিন্দা।এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করা হয় দেবজ্যোতি সিং এর যুবতী সহকর্মী তথা বান্ধবী পাম্মি শর্মার বিরুদ্ধে।এরপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ তদন্তে নেমে গতকাল বিকালে অভিযুক্ত পাম্মি শর্মাকে নিয়ামতপুর ফাঁড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে।দীর্ঘ জেরার পর অভিযুক্ত পাম্মি শর্মার কথায় অসঙ্গতি পাওয়াতে তাকে গ্রেপ্তার করা হয়।আজ সকালে অভিযুক্ত পাম্মি শর্মাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়।তদন্ত সাপেক্ষে পুলিশ ১০ দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয় বলে সূত্রের খবর।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার