আসানসোল ✍ Final Exposer

প্রায় ৫ হাজার পথচারীদের মিষ্টি ও ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করলেন ৬১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস

কৌশিক মুখার্জী: কুলটি:-  গত ২ সপ্তাহ থেকে তীব্র দাবদাহ থেকে নাজেহাল পথ চলতি সাধারণ মানুষ থেকে আরম্ভ করে বাহান চালক ও যাত্রীরা। তাদেরকে একটু স্বস্তি দিতে পথে নামলো তৃণমূলের কর্মী সমর্থকেরা। আসানসোল পৌর নিগমের কুলটির ৬১নং ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর বাদল পুইতন্ডির নেতৃত্বে পথ চলতি সাধারণ মানুষ, বাহন চালক এবং যাত্রীদের মিষ্টি সাথে ঠান্ডা পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হলো নিয়ামতপুর নিউ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। কাউন্সিল বাদল পুইতন্ডি জানান প্রায় ৫ হাজার সাধারণ মানুষদের মিষ্টি ও ঠান্ডা পানীয় জল দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ব্লক তৃণমূলের ব্লক সভাপতি কাঞ্চন রায়, স্থানীয় তৃণমূল নেতা খোকন সেনগুপ্ত সহ অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার