আসানসোল ✍ Final Exposer

ভেঙে গেল দামোদর নদীর উপর অস্থায়ী সেতু

কৌশিক মুখার্জী: আসানসোল:- পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুরে দামোদর নদীর উপর স্থায়ী সেতু তৈরী করার জন্য বিভিন্ন সময়ে দরবার করা হলেও কোন পদক্ষেপ গ্রহণ না করাতে বর্ষার সময় প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত নদীর উপর অস্থায়ী সেতু তৈরী করে নিত্য যাত্রীরা যাতায়াত করলেও জুন মাসের মাঝামাঝি থেকে নদীর জল বেড়ে গিয়ে অস্থায়ী সেতুকে ভাসিয়ে নিয়ে চলে যায় তখন নিত্য যাত্রীদের নৌকা ভরসা। রঞ্জিত বাউড়ী নামে এক নিত্য যাত্রী জানান তিনি সকালে আসানসোল গেছিলেন কাজে ফেরার পথে এসে দেখেন সেতু ভেঙে গেছে, নৌকা চালু হলে বাড়ী ফিরতে পারবেন নচেৎ বিভিন্ন জায়গায় রাত কাটাতে হবে। আনুমানিক দশটার পর সেতুটা ভেঙেছে সকালে যারা বিভিন্ন জায়গায় কাজে গেছেন তারা এসে সেতু ভাঙা অবস্থায় দেখবে নৌকা চালু হলে তারা বাড়ী যেতে পারবে নয়তো ঘুরপথে যেতে হবে তাতে অনেক সময় লেগে যাবে। জীবন নন্দী নামে বাঁকুড়ার বাসিন্দা জানান তিনি সকালে অস্থায়ী সেতু দিয়ে গেছেন ফেরার সময় দেখছেন সেতু ভেঙে গেছে অনুমান সকাল সাড়ে নটা নাগাদ ভেঙেছে ফলে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।তিনি জানান ভূতাবুড়ীর কাছে একটা সেতু আছে ঠীক থাকলে বাড়ী যেতে পারবো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার