আসানসোল ✍ Final Exposer

কয়লা বোঝায় ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিল সিআইএসএফ

কৌশিক মুখার্জী: আসানসোল:- কয়লা বোঝায় একটি ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিল সিআইএসএফ। গাড়ির চালক শান্তিময় পাল জানিয়েছেন গতকাল রাতে আসানসোল এর ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে ট্রাকটি আটক করে সিআইএসএফ। গাড়ির কাগজ পরীক্ষা করে কিছু গন্ডগোল মেলায় চালকসহ ট্রাকটি নিয়ে আসা হয় আসানসোল দক্ষিণ থানায়। দক্ষিণ থানার পুলিশের হাতে ট্রাকটি তুলে দেয়া হয় বলে জানিয়েছেন ট্রাকের চালক শান্তিময়। ট্রাক চালকের দাবি ট্রাকে কয়লা লোড করা আছে গাড়িটি ঝাড়খন্ড থেকে কয়লা বোঝাই করে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল মাঝপথে আসানসোলে ট্রাকটিকে আটক করে সিআইএসএফ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার