আসানসোল ✍ Final Exposer

সালানপুরে মাছের চারা বিতরণ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

এলাকার মৎস্যজীবীদের স্বনির্ভর করার উদ্যোগ নিল সালানপুর ব্লক প্রশাসন। মৎস্যচাষীদের স্বনির্ভর করার উদ্দেশ্যে তাদের দেওয়া হল মাছের চারা।সালানপুর ব্লকের বিভিন্ন প্রান্তের মৎস্যচাষীদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে আত্মা প্রকল্পে সহায়তায় ও সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক কার্যালয় থেকে ব্লকের ৭ জন মৎস্যচাষীকে ১৫ কেজি করে মাছের চারা প্রদান করা হল।মাছের চারা তুলেদেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকে।এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল জানান আত্মা প্রকল্পে সহায়তায় ও সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ সাত জন মৎস্যজীবীদের ১৫ কেজি করে চারা প্রদান করা হয়।এই মাছ আগামী দিনে জেলার বিভিন্ন বাজারে রপ্তানি করা হবে।যার ফলে এলাকার আর্থিক উন্নতি হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার