আসানসোল ✍ Final Exposer

আসানসোলে রথযাত্রা সম্পর্কিত এসডিও দপ্তরে প্রশাসনিক সভা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:

        আগামী ২৭ শে জুন হতে চলেছে ইসকন রথযাত্রা ও ৫ ই জুলাই উল্টো রথযাত্রার    শোভাযাত্রা। অতীতে এই দুই দিনের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। এই উদ্দেশ্যে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক হয়। সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, এসিপি সেন্ট্রাল-১ বিশ্বজিৎ নস্কর, এসিএমওএইচ, এবং আসানসোল দক্ষিণ, উত্তর ও হীরাপুর থানার ওসি সহ ইসকনের প্রতিনিধি। সভায় বুদ্ধ গ্রাউন্ডে জগন্নাথ দেবের রথযাত্রা ও  উল্টো রথযাত্রার রুট, নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার