আসানসোল ✍ Final Exposer

জাল নোট কারবারের অভিযোগে এআইএমআইএম (মিম) নেতা সহ গ্রেফতার দুই

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ থানার পুলিশ শনিবার ভোর ৩টার সময় জাল নোট মামলায় পশ্চিম বর্ধমান জেলার এআইএমআইএম জেলা সভাপতি দানিশ আজিজকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, উষাগ্রামের হোটেল গ্র্যান্ডের ৩০১০ নম্বর রুম থেকে প্রায় ১.৫ লক্ষ ৫০০ টাকা মূল্যের ৩০০টি নোট, নোট ছাপানোর জন্য ব্যবহৃত ৬০০টি ফাঁকা কাগজ, নোট ছাপানোর জন্য ব্যবহৃত একটি ডাই সহ দানিশ আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। এমআইএম নেতা দানিশ আজিজ এবং মোহাম্মদ লাল খানকে ওই রুম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইপিসির ২১৩/২৫, ১৭৮, ১৭৯, ১৮০, ১৮১, ১৮২, ৩১৮/৪, ৩/৫ ধারা আরোপ করা হয়েছে। উক্ত মামলায় শনিবার দানিশ আজিজ এবং মোহাম্মদ লাল খানকে আসানসোল আদালতে হাজির করা হয়। গ্রেফতার দুই অভিযুক্তের ১৪ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। যদিও এই ঘটনাকে একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন দানিশ আজিজ।ধৃত মিম নেতা দানিশ আজিজের দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার