আসানসোল ✍ Final Exposer

আন্তর্জাতিক যোগা দিবস পালিত হলো প্রাথমিক বিদ্যালয়ে

সৌভিক সিকদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান-: পঠনপাঠনের পাশাপাশি অঙ্কন, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পাঠ, যোগব্যায়াম, জিমন্যাস্টিক সহ বিভিন্ন বিষয়ে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পারদর্শী করে তোলার জন্য দীর্ঘদিন ধরেই সচেতনতার পরিচয় দিয়ে চলেছেন পশ্চিম বর্ধমানের কাঁকসা-২ নং চক্রের আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। তাদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। বিদ্যালয়ের ৩০ জন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় যোগব্যায়ামের কর্মশালা। তাদের প্রদর্শিত বিভিন্ন শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিদ্যালয়ের খেলাধূলায় কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি যেসব ছাত্রছাত্রী যোগব্যায়াম কর্মশালায় অংশগ্রহণ করে তাদের পুরস্কৃত করা হয়। সকাল ছয়টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন বিশিষ্ট সমাজসেবী ভবানী ভট্টাচাৰ্য। আজকের দিনে যোগব্যায়ামের উপকারিতা ও প্রয়োজনীয়তা এবং এটি কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে শিক্ষার্থীদের পাশাপাশি তিনি উপস্থিত দর্শকদের অবহিত করেন। বিদ্যালয়ের শিক্ষিকা অন্তরা সিংহরায় বললেন, আমরা চেষ্টা করি পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে। ওদের উৎসাহ দেওয়ার জন্যই আমরা বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগা দিবস পালন করলাম। তার সঙ্গে সহমত প্রকাশ করেন প্রধান শিক্ষিকা লক্ষী কিস্কু।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার