আসানসোল ✍ Final Exposer

অল্পের জন্য রক্ষা পেলো স্কুল ভ্যান

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি মিউনিসিপালটির রাস্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে পড়লো স্কুল ভ্যান গাড়ির কিছুটা অংশ। অল্পের জন্য রক্ষা পাওয়া যায় বড়সড় দুর্ঘটনা থেকে।যদিও স্থানীয় এলাকার মানুষ ও পথচারীদের সহযোগিতায় ওই স্কুল ভ্যান গাড়িতে ওঠানো হয়।প্রসঙ্গত এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এবং অল্প বৃষ্টি হলেই জমে থাকে জল।রাস্তার উপর রয়েছে আসানসোল পৌর সভার কুলটি বোরো কার্যালয়।সাধারণ মানুষদের দাবি এই রাস্তা দ্রুত সংস্কার না হলে আগামী দিনে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার