আসানসোল ✍ Final Exposer

বিধানসভায় বিধায়িকাকে হেনস্থার অভিযোগ, প্রতিবাদে বার্ণপুরে জেলা শাসকের গাড়ী আটকে বিক্ষোভ বিজেপির

বিধানসভায় বিধায়িকাকে হেনস্থার অভিযোগ, প্রতিবাদে বার্ণপুরে জেলা শাসকের গাড়ী আটকে বিক্ষোভ বিজেপির

কৌশিক মুখার্জী: আসানসোল:-

বিধানসভায় বিধায়িকাকে হেনস্থার প্রতিবাদে বার্ণপুরে জেলা শাসকের গাড়ী আটকে বিক্ষোভ বিজেপির।সোমবার বিকালে বিধানসভায় আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পালকে হেনস্থার প্রতিবাদে বার্ণপুরের ত্রিবেণী মোড়ে বিজেপির কর্মীরা টায়ার জ্বালিয়ে  রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাক্রমে সেই সময় জেলা শাসকের গাড়ী অবরোধে আটকে যায় পরে বিশাল পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। অবরোধের জেরে পুরো এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনীর অতিরিক্ত টিম নামানো হয়।পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং পুলিশ কয়েকজন বিক্ষোভ কারীদের আটক করে নিয়ে যায়।

https://youtu.be/3xtZwit6WKE?si=FE493zJleMBQjpiq

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার