আসানসোল ✍ Final Exposer

আসানসোল হটন রোডে গভীর রাতে ট্রান্সফারমায় আগুন, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন

কৌশিক মুখার্জী: আসানসোল:- সোমবার রাত  একটা নাগাদ আসানসোল হটন রোডের মসজিদ সংলগ্ন এলাকায় ট্রান্সফরমায় আগুন কে ঘিরে চাঞ্চল্য স্থানীয়দের। স্থানীয় কয়েকজন যুবক দেখতে পায় যে ট্রান্সফারমায় হটাৎ করে আগুন লাগে। ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হাটন রোড মসজিদের নিকট ট্রান্সফারমায়। ঘটনা দেখে স্থানীয় যুবকের আগুন নিভানোর চেষ্টা চালায়। এরপর খবর দেওয়া হয় আসানসোল দমকল বিভাগকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয় যুবকদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয় বলে জানা যায়। বড় ক্ষয়ক্ষতির থেকে রক্ষা পেয়েছে এলাকা। কি কারণে আগুন তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার