আসানসোল ✍ Final Exposer

প্রায় ২৬কেজি গাঁজা সহ দুই মহিলাকে গ্রেফতার করলো সালানপুর থানার পুলিশ

প্রায় ২৬কেজি গাঁজা সহ দুই মহিলাকে গ্রেফতার করলো সালানপুর থানার পুলিশ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

আবারো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। ঘটনায় গ্রেফতার দুই মহিলা।উদ্ধার চারটি ব্যাগে প্রায় ২৬ কিলো গাঁজা।সালানপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সালানপুর থানার অন্তর্গত রামপুর চেকপোস্ট সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের এক লাইন হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করে।পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ঝাড়খণ্ডের দিক থেকে বাসে করে এই দুই মহিলা লাইন হোটেলের সামনে নেমেছিল। পুলিশ তাদের গ্রেপ্তার করে তদন্ত করে দেখছে যে এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা বা এরা এত পরিমাণ গাঁজা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলো।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার