আসানসোল ✍ Final Exposer

কালীগঞ্জের আঁচ কুলটিতে, পথ অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের

কৌশিক মুখার্জী: কুলটি:- কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বিজয় উল্লাসে প্রাণ যায় ৯বছরের শিশুর।আর তাঁরই প্রতিবাদে আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নিয়ামতপুর মোড়ের সামনে পথসভা করে,রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদ জানানো হয়।কিছুক্ষন পথ অবরোধ চলার পর পথ অবরোধ উঠে যায়।উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্ব ও সমর্থকেরা। কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন বিজয় উল্লাসের নামে বোমা ছোড়া হয়েছে জার ফলে ওই ছোট্ট শিশুর প্রাণ যায় এর দায় কার।পাশাপাশি ঘটনার প্রতিবাদে যুব কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল ঘড়ি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার