আসানসোল ✍ Final Exposer

সালানপুরে রথযাত্রার মহোৎসবে মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়ের উপস্থিতি

কৌশিক মুখার্জী: সালানপুর:-

রথযাত্রার পুণ্যময় পরিবেশে সালানপুর ব্লক জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এই মহোৎসবে অংশ নিতে আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন।
দিনের শুরুতে তিনি কল্যাণেশ্বরী লেফ্ট ব্যাংকের শ্রী শ্রী সচিতানন্দ শান্তিধাম মন্দিরে চতুর্থ বর্ষের রথযাত্রার শুভারম্ভে অংশ নেন। প্রতি বছরের মতো এবারও রাধা রাসবিহারী মন্দিরে তাঁর উপস্থিতি ভক্তদের মধ্যে উৎসাহের সঞ্চার করে। এরপর তিনি নতুনপাড়া গ্রামে হরি মন্দিরের নির্মাণ কাজের শিলান্যাস করেন। এছাড়াও, সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে লেফ্ট ব্যাংকে নির্মিত একটি শৌচাগারের উদ্বোধন করেন তিনি।
বিধান উপাধ্যায় এরপর মুক্তাইচন্ডি রথযাত্রায় যোগ দেন এবং সেখান থেকে জোড়বাড়ি ও রূপনগরের রথযাত্রায় অংশ নেন। দিনের শেষে তিনি পিঠাইকেয়ারীতে কালি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে মিলিত হন।
তাঁর সঙ্গে ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সহ-সভাপতি ভোলা সিং, শ্রমিক নেতা মনোজ তেওয়ারী, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই উৎসবমুখর দিনে বিধান উপাধ্যায়ের সক্রিয় অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কাজের উদ্বোধন স্থানীয়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়েছে। রথযাত্রার এই পবিত্র দিনে সালানপুরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য ছবি ফুটে উঠেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার