আসানসোল ✍ Final Exposer

ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হলেন একই পরিবারের তিনজন

তন্ময় মাহারা: মালদা:- ভয়াবহ অগ্নিকাণ্ড গুরুতর আহত হলেন একই পরিবারের তিনজন। শনিবার গভীর রাতে মালদা রতুয়া ২ নম্বর ব্লকের সম্বলপুর হরিপুর এক বোবা দিন মজুরের বাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পরিবারের লোকজনের চিৎকারে ছুটে আসে পাড়া-প্রতিবেশীরা। এলাকাবাসী এবং দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির কর্তা নাসির উদ্দিন, তার স্ত্রী রোজিনা বিবি  এবং আড়াই বছরের মেয়ে জামিলা খাতুন গুরুতর আহত হন। তিনজনকেই রাতের বেলায় মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। সন্তানসম্ভবা  স্ত্রী রোজিনা খাতুনের অবস্থা খুবই আশঙ্কা জনক। অসহায় পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ মেম্বার মাসিদুর রহমান এবং রতুয়া দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিকুল হক। তারা পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। তবে ঠিক কি কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার