আসানসোল ✍ Final Exposer

আসানসোলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু তিন, আশঙ্কাজনক অবস্থায় ১

কৌশিক মুখার্জী: আসানসোল:-পশ্চিম বর্ধমানের আসানসোল পৌরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের ফতেপুরের বৈশালী পার্ক সংলগ্ন এলাকায় স্বাগতম রেসিডেন্সির বি-২ নম্বর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু তিন ও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এক। স্থানীয়দের থেকে জানা গেছে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই বাড়ি থেকে চিৎকার শোনা যায়। তখন তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখতে পান একটি বাড়িতে আগুনে জ্বলছে। তারা তৎক্ষণাৎ দমকল এবং আসানসোল দক্ষিণ থানায় খবর দেয়। পুলিশের সাথে  দমকল বিভাগের একটি গাড়িও ঘটনাস্থলে পৌঁছায়।  অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে  আসানসোল দক্ষিণ থানার পুলিশ অগ্নিদগ্ধ অবস্থায় চারজনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

সেখানে চিকিৎসক পরীক্ষা করে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তিন ব্যক্তিরা কয়লা ব্যবসায়ী বাবলু সিংও তার শ্বশুর, শাশুড়ি বীরেন্দ্র নাথ চন্দ্র এবং শাশুড়ি গায়ত্রী চন্দ্র। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবলু সিংয়ের স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায়।

বাবলু সিং এর বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার