আসানসোল ✍ Final Exposer

বসন্তোৎসবে মেতে উঠল আমতাবাসী

রিমা ঘোষ, আমতা, হাওড়া:-দোলের আবিরের রঙে রঙিন হয়ে সমগ্র বাংলার সঙ্গে একটু অন্য ভাবে মেতে উঠল হাওড়ার আমতাবাসীরা। আবিরের সঙ্গে ছিল বৈঠকি আড্ডা। প্রতি বছরের মত সপ্তম বর্ষেও বসন্তোৎসব উপলক্ষ্যে বিধায়ক ডা. নির্মল মাজির সৌজন্যে আমতা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে দু'দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গে ছিল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ। ২৪ শে মার্চ সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বসন্ত উৎসবের শুভ সূচনা করা হয়। বসন্তোৎসবের গান ও নাচের তালে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে স্বয়ং বিধায়ক এই শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। প্রথম ও দ্বিতীয় দিন বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আবৃত্তি, কোলাজ, গান ও নৃত্যে অংশগ্রহণ করে স্থানীয় শিল্পীরা। বৈঠকি আড্ডায় মেতে ওঠে নবীন থেকে শুরু করে প্রবীণরা। অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক ডা. নির্মল মাজি আমতা সহ সমগ্র হাওড়া জেলাবাসীকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান। বৈঠকি আড্ডার সম্পাদক সৈকত ঘোষ জানান - পরিচিত বসন্তোৎসবের সঙ্গে বৈঠকি আড্ডার পাশাপাশি বৃত্তি হিসাবে ১৮ বছরের নীচে স্থানীয় মেধাবী ছাত্রদের হাতে প্রতি মাসে এক হাজার টাকা করে এক বছরের জন্য ১২ টি চেক তুলে দেওয়া হয়। মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ক মন্ডলকেও বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও সম্বিত কর্মকারের হাতে বিজ্ঞান বিষয়ক বই তুলে দেওয়া হয়। ক্রীড়া জগৎ, সাহিত্য জগৎ, সাংস্কৃতিক জগৎ ও সমাজ সেবামূলক কাজের সাথে জড়িতদের এই মঞ্চ থেকে রত্ন প্রদান করেছি। 'লাইফ টাইম এচিভমেন্ট' পেয়েছেন কবি স্বপন নন্দী, তরুণ সাহিত্যিক শুদ্ধশীল ঘোষ।ক্রীড়াবিদ রুপল পাত্র ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী শায়ন্ত কুমারকে 'রত্ন প্রদান' করা হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার