আসানসোল ✍ Final Exposer

ঘোড়ামারা দ্বীপে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী বাপি হালদার

রমেশ রায়:  ঘোড়ামারা:- রাজ্য জুড়ে বেজে উঠেছে লোকসভা নির্বাচনের দামামা।জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট প্রচার। বুধবার জেলার দুই বিধায়ককে সঙ্গে নিয়ে নদী পথে ঘোড়ামারা দ্বীপে ভোট প্রচারে গেলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার। কাকদ্বীপের লট নাম্বার ৮ থেকে লঞ্চে করে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার এবং সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরাকে সঙ্গে নিয়ে ঘোড়ামারা দ্বীপে ভোট প্রচারে গেলেন বাপি। ঘোড়ামারার খেয়া ঘাটে নদীর পাড়ে তৃণমূল প্রার্থী বাপি হালদারকে স্বাগত জানাতে সাতাধি তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলো।

ঘোড়ামারা দ্বীপে পৌঁছেই পাত্র পাড়া শীতলা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার