আসানসোল ✍ Final Exposer

ফুলবেড়িয়ায় ঢালাই রাস্তার উদ্বোধন

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালালপুর ব্লকের ফুলবেড়িয়া বোলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলবেড়িয়া গ্রামে আজ একটি ঢালাই রাস্তায় কাজ শুরু হয়। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই কাজের শুভ সূচনা করেন বিধায়ক প্রতিনিধি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং। এই রাস্তাটি ইসিএলের সিএসআর ফান্ড থেকে ৬ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দ করা হয়।মোট ৫৪০মিটার রাস্তা তৈরি করা হবে বলে জানা যায়।এদিন বিধায়ক প্রতিনিধি ভোলা সিং জানান এই রাস্তা অনেক দিন ধরে খারাপ ছিলো।বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় ইসিএলের সিএসআর ফান্ড থেকে রাস্তার নির্মাণ কাজ চলছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার