জেলার আপডেট ✍ Final Exposer

বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করলেন এবং তিনি মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী সব সময় রাজনৈতিক আদর্শগত বিচারধারায় লড়াই করে, মোদি এবং দিদি দুজনেই বারংবার নির্বাচনী ভঙ্গ করেই চলেছে, এর আগেও করেছে এবং এখনো করছে। পাশাপাশি রেখা মিত্র বিজেপিতে টিকিট পাওয়া নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বললেন তৃণমূল যদি সন্দেশখালি ইস্যু না করত তাহলে রেখা মিত্র বিজেপি দলেও আসন এবং টিকিট পেত না। এবং অভিনন্দন চৌধুরী নির্মলা সীতারামন কে অসৎ বলে মন্তব্য করলেন। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার