আসানসোল ✍ Final Exposer

রাইজিং ডে তে সচেতনতা মিছিল


ফাইনাল এক্সপোজার: আসানসোল:- ৩ রা সেপ্টেম্বর পশ্চিম বঙ্গ পুলিশের রাইজিং ডে উপলক্ষে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের  আসানসোল দক্ষিণ থানার ট্রাফিক দপ্তরের আধিকারিক এবং অন্যান্য অফিসারদের নিয়ে আসানসোল পৌরনিগমের মোড় থেকে আসানসোল আশ্রম মোড় পর্যন্ত এক সচেতনতা মিছিল বার করা হয়। ট্রাফিক আধিকারিকের বক্তব্য মোটরবাইক চালক, চারচাকা গাড়ীর চালক এবং বড় ট্রাক ও বাস চালকদের নিরাপদে গাড়ী চালাত আবেদন করা হয়েছে, মোটরবাইক চালকদের হেলমেট পড়ে গাড়ী চালাতে চারচাকা গাড়ীর চালকদের সীট বেল্ট বেঁধে গাড়ী চালাবার জন্য আবেদন করা হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ী না চালাবার আবেদন করা হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার