আসানসোল ✍ Final Exposer

শীতলা মন্দির ও আছড়াতে রক্ষা কালী মন্দিরে পূজো দিলেন মেয়র

কৌশিক মুখার্জী: সালানপুর:-

জনগণের মঙ্গল কামনা করে সালানপুর ব্লকের বাসুদেবপুর শীতলা মন্দির ও আছড়া পঞ্চায়েতের রক্ষা কালী মন্দির এসে পূজো দিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।পূজো দেওয়ার পর বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন আজ বাসুদেবপুরে শীতলা পুজো ছিল সেখানে গেছিলাম। আমাদের  আছড়াই রক্ষাকালী পুজোতে এসেছি এখানে অগণিত মানুষের প্রচুর ভিড়। ভগবান যে আছেন সেটা মানুষের ভিড় দেখলেই বোঝা যায় যে তাদের মনের এক আত্মবিশ্বাস কাজ করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার