আসানসোল ✍ Final Exposer

রবিবাসরীয় প্রচারে সিপিআইএম প্রার্থী জাহানারা খান

কৌশিক মুখার্জী: আসানসোল:-

রাজ্য জুড়ে বেজে উঠেছে লোকসভা নির্বাচনের দামামা।জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট প্রচার।রবিবাসরীয় প্রচারে আলাদা মাত্রা পায় বিভিন্ন দলের প্রচার। সেই মতো আজ সকাল সকাল রবিবাসরীয় প্রচার করছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী জাহানারা খান।রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশিলা কলোনি এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন সিপিআইএম প্রার্থী জাহানারা খান।

এদিন তিনি বলেন গোটা দেশটাকে যেভাবে বিক্রি করে দিচ্ছে এবং নির্বাচনীয় বন্ড এর মাধ্যমে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বেকার যুবকদের কাজ নেই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া মহিলাদের নিরাপত্তা নেই এর বিরুদ্ধেই আমরা মানুষের কাছে যাচ্ছি। বিজেপি দেশ চালাচ্ছে, আসানসলের বুকে এতদিন ধরে সংগঠন চালাচ্ছে, এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারেনি। স্থানীয় কাউকে খুঁজে পাচ্ছে না বাইরে থেকে হায়ার করে নিয়ে আসতে হচ্ছে। এটা বিজেপির ব্যাপার নিজেদের সংগঠনের ব্যাপার ওরা কেন এখনো পর্যন্ত নাম ঘোষণা করছে না সেটা আমি বলতে পারব না। স্বতঃস্ফূর্তভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে এত জন ১০০% জয়ী হব।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার