আসানসোল ✍ Final Exposer

দূর্গাপুজো কার্নিভাল প্রস্তুতি, এলাকা পরিদর্শনে মন্ত্রী

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -:

পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট দূর্গাপুজো কার্নিভাল নিয়ে প্রস্তুতি শুরু করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এই বছর ৪ ই অক্টোবর আসানসোলে দুর্গাপূজা কার্নিভাল হবে। তাই শনিবার বিকেলে আসানসোলের পুলিশ লাইন লাগোয়া বার্নপুর রোডে কার্নিভাল প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।উপস্থিত ছিলেন আসানসোল মহুকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

আসানসোল শহরের পুলিশ লাইন লাগোয়া বার্নপুর  রোডের ভগৎ সিং মোড় এলাকা এদিন মন্ত্রী ও পুলিশ প্রশাসন আধিকারিকরা ঘুরে দেখেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার