আসানসোল ✍ Final Exposer

পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের ডাকে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান

পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের ডাকে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান

সংবাদদাতা: দূর্গাপুর:- পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের ডাকে দুর্গাপুর মহকুমা শাসকের কাছে বিগত তিন বছর ধরে দুর্গাপুর পৌর নিগম এর নির্বাচন না করে সরকারী প্রশাসনিক বোর্ড এর মাধ্যমে দুর্গাপুর পৌর নিগম কে চালাতে গিয়ে দুর্গাপুরের নাগরিকের পরিষেবার বেহাল দশার বিরুদ্ধে এবং অতিশীঘ্রই পৌর নিগম নির্বাচন এর দিন ঘোষণার দাবীতে  যুব কংগ্রেসের এই স্মারকলিপি প্রদান ও মিছিল সংগঠিত হয়। 

পশ্চিম বর্ধমানের জেলা যুব কংগ্রেস এর সভাপতি রবি যাদব ও প্রদেশ যুব কংগ্রেস এর সম্পাদক অনুপম সাঁই এর নেতৃত্বে ৫ জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এর সহ- সভাপতি তরুণ রায়, সম্পাদক প্রসেনজিত পুইতন্ডী আসানসোল নগরনিগম এর কাউন্সিলর এসএম মুস্তফা, ইন্টেক সভাপতি সুভাষ সাহা, হিন্দুস্থান ওয়াকার্স ইউনিয়ন এর যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত,ব্লক কংগ্রেস সভাপতি শাহ আলম, মাইনরিটি চেয়ারম্যানের ফিরোজ খান, মহিলা যুব নেত্রী সংগীতা ঘোষ, যুব নেতা সুরজিৎ ভট্টাচার্য, রণজিৎ যাদব,রাহুল রঞ্জন,অরুপ মুখার্জী,আরিফ আনসারি।প্রদেশ কংগ্রেস সদস্য বিশ্বনাথ যাদব,শান্তি গোপল সাধু,কাজল দত্ত,মনীশ বার্নওয়াল সহ অনান্য।

তরুণ বাবু বলেন আজকে যুব কংগ্রেস এর আন্দোলন দুর্গপুরের বঞ্চিত অবহেলিত মানুষের দাবির আন্দোলন সরকার কে অতিশীঘ্রই নির্বাচনের দিন ঘোষণা করতে হবে না হলে ছাত্র,যুব ও মাহিলারা বৃহত্তর আন্দোলনে নামবে।

প্রসেনজিত পুইতন্ডী বলেন যুব কংগ্রেস আন্দোলনমুখী হলে সরকার বাধ্য হবে নির্বাচন করাতে,এবং আগামী তে সেই কাজ করে দেখাবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার