আসানসোল ✍ Final Exposer

ছটপুজোকে সামনে রেখে কুলটি এলাকার বিভিন্ন ঘাট পরিদর্শনে মহকুমা শাসক

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

ছটপুজোকে সামনে রেখে রবিবার সকাল থেকেই কুলটি বিধানসভার বিভিন্ন ঘাট  পরিদর্শন করেন আসানসোল মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য, আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমূল হক, এম এম আই সি গুরুদাস চ্যাটার্জী, মানস দাস,বোরো চেয়ারম্যান চৈতন্য মাজি, কুলটি থানার আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত সহ আসানসোল পৌর নিগমের আধিকারিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিন প্রশাসনের পক্ষ থেকে ছট ঘাটের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেন।

এদিন কুলটি এলাকার ডিসেরগর, বরাকর, বাবাজি ও নালিপাড়া ঘাট পরিদর্শন করেন। 

ডিসেরগড় অঞ্চলে সাধারণ মানুষের অভিযোগ রাস্তার অবস্থা বেহাল রয়েছে, ছট পুজোর আগে রাস্তা সংস্কারের প্রয়োজন ছিল ,সেখানে খামতি রয়েছে। যদিও রাস্তা সংস্কার ও ঘাট সংস্কার করা হয়েছে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

আসানসোল মহকুমা শাসক(সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিজেস্টার ম্যানেজমেন্ট গ্রুপ ও কুইক রেসপন্স টিম উপস্থিত থাকবে। এছাড়া পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার