আসানসোল ✍ Final Exposer

ছটপুজো উপলক্ষ্যে সেজে উঠেছে কল্লা প্রভু ছট ঘাট 

ছটপুজো উপলক্ষ্যে সেজে উঠেছে কল্লা প্রভু ছট ঘাট 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: 

        মাঝে মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাত পার হলেই ছট পুজোর জন্য হাজার হাজার ভক্ত ভিড় করবে আসানসোলের ঐতিহাসিক কল্লা প্রভু ছট ঘাটে। নৈবেদ্য নিবেদন করতে এসে ছট ভক্তদের  যাতে কোনো সমস্যা নাহয় তারজন্য সচেষ্ট আছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক তথা স্থানীয় লি ক্লাবের সম্পাদক শ্রী কৃষ্ণ প্রসাদ এবং ক্লাবের নিবেদিতপ্রাণ সদস্যরা। ছট ভক্তদের স্বাগত জানাতে কৃষ্ণ প্রসাদের নেতৃত্বে ক্লাবের  সদস্যদের অক্লান্ত পরিশ্রমে অপরূপ আলোকসজ্জায় সেজে উঠেছে কল্লা প্রভু ছট ঘাট। সবমিলিয়ে সৃষ্টি হয়েছে এক ঐশ্বরিক পরিবেশের। এটি  ৪৮ তম বর্ষ। হাজার হাজার ভক্তদের জন্য রাখা হয়েছে একটি মেডিকেল টিম, একটি রক্তদান শিবির, চা ও কফি স্টল, পানীয় জল এবং যানবাহন পার্কিং সহ অন্যান্য  সুযোগ-সুবিধা। রাখা হয়েছে স্বেচ্ছাসেবক।

        কৃষ্ণ প্রসাদ নিজে দাঁড়িয়ে থেকে সমগ্র বিষয়টি তত্ত্বাবধন করেন। ভক্ত ও উপবাসকারীরা যাতে কোনো সমস্যায় না পড়ে তারজন্য তিনি     সমস্ত স্বেচ্ছাসেবক এবং ক্লাব সদস্যদের বিশেষ নির্দেশ দেন। উপবাসকারী এবং ভক্তরা এই পবিত্র প্রভু ছট ঘাটে এসে যাতে প্রার্থনা করেন এবং  তাদের আশীর্বাদ করেন তারজন্য সবার কাছে তিনি আবেদন করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার