আসানসোল ✍ Final Exposer

সালানপুর ব্লকের হরিষাডি গ্রামে এই বছর প্রথম বার্ষিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হল

সালানপুর ব্লকের হরিষাডি গ্রামে এই বছর প্রথম বার্ষিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হল

কাজল মিত্র: সালানপুর:-

সালানপুর ব্লকে দুর্গাপূজার মতোই পল্লা দিয়ে শুরু হতে চলেছে জগদ্ধাত্রী পূজা আর তাই এ বছর প্রথম বার্ষিক জগদ্ধাত্রী পূজোর আয়োজন করা হয়েছে সালানপুর ব্লকের হরিষাডি গ্রামে ।
মাতৃভূমি জগদ্ধাত্রী পূজা কমিটির পরিচালনায় প্রথম বার্ষিক জগদ্ধাত্রী পূজা ধুমধাম এর সাথে আয়োজিত হল হরিসাডি গ্রামের ফুটবল ময়দানে।
প্রথমবর্ষে এবারে তাদের ভাবনা স্বপ্নের ফেরিওয়ালা। সুন্দর এক মণ্ডব এর আদলে তৈরি মন্ডপ মানুষের নজর কেড়েছে। সুন্দর প্রতিমা নজর কেড়েছে আগত দর্শনার্থীদের।
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেব তনু ভট্টাচার্য ও বিজেপির নেতা কৃষ্ণেন্দু মুখার্জী ।

এদিন তারা ফিতে কেটে কেটে ও প্রদীপ উজ্জ্বলন করে এই মন্ডপের দ্বার উদঘাটন করেন।
এরপর এলাকার কিছু গরিব অসহায় মহিলাদের মধ্যে শাড়ী বিতরন করেন ।

একই সাথে এই দিন পূজো মন্ডপের সামনে সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। যেখানে এলাকার ছোট ছোট খুদে শিল্পীরা তাদের গানের গলায় মঞ্চ মাতিয়ে রেখেছিলেন ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার