আসানসোল ✍ Final Exposer

বারাবনি ব্লকে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়

বারাবনি ব্লকে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক বিধান উপাধ্যায়

কাজল মিত্র: বারাবনি:- 

বারাবনি বিধানসভার অন্তর্গত বারাবনি ব্লকে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি বারাবনি ব্লকের চরণপুর  চাষা পাড়ায় ইসিএল এর সি এস আর  ফান্ড থেকে একটি সোলার জলের পাম্প সেটের  ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে  আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এরপর তিনি চরনপুর ও কাশিডাঙ্গায় নুনিয়া পাড়ার কাছে দুটি  ঢালাই রাস্তার  কাজের নির্মাণের  সূচনা করেন  নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে ।এদিন বিধায়ক  ছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ, বারাবনির থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি, সহ অন্যান্য আধিকারিকেরা।

এদিন বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে সেই মত বারাবনি বিধানসভা এলাকাতেও উন্নয়নের কাজ চলছে। 

তিনি জানান এইসব এলাকাগুলো গ্রাম্য এলাকা বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা কোথাও রাস্তাঘাট এর সমস্যা ছিল সেগুলি সমাধান করতেই আজকে এই উন্নয়ন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার