আসানসোল ✍ Final Exposer

আগুনে পুড়ে ছাই হলো বাড়ির লক্ষাধিক টাকার সামগ্রী

কাজল মিত্র: সালানপুর:- সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েতের অন্তর্গত মালবহাল নিচুপাড়া এলাকায়   একজনের বসতবাড়ি ছাই হয়ে গেছে।শনিবার 8 নভেম্বর রাত্রি সাতটার সময়  আনিতা বাউরি এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সারাজীবনের কষ্টে অর্জিত সব হারিয়ে পাগলপ্রায় ওই  পরিবার।

ক্ষতিগ্রস্ত আনিতা বাউরি  বলেন,আমি নিজে লোকের বাড়িতে কাজ করে সংসার চালায়। বাড়িতে যাকিছু ছিল আজ আগুনে আমার সব শেষ হয়ে গেল। এতে আমার অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনা প্রসঙ্গে  জানা যায়যে সন্ধ্যা সাতটার সময় কোনো কারণে ওই বাড়িতে আগুন লেগে তবে পরিবারের লোক সেই সময় ছিল না বলে জানান পরিবারের অনিতা বাউরী। স্থানীয় এক ব্যক্তি সুকুমার ব্যানার্জি  জানান সন্ধ্যা সাতটার সময় বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এর পরেই ছুটে আসেন আশেপাশের মানুষজন বাড়ির দরজা বন্ধ থাকার কারণেই ভেতরে ঢুকতে পারেনি । এরপর দরজা খুলে স্থানীয় মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে ঘরের থাকা আসবাবপত্র আলমারি সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি। স্থানীয় পুলিশ প্রশাসন কেউ খবর দেওয়া হয়েছিল ঘটনার খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এরপরেই খবর দেওয়া হয়েছিল দমকল বিভাগকে যদিও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কারণে পুনরায় দমকল বিভাগকে মানা করা হয়।

তবে স্থানীয়রা জানিয়েছেন এই অঞ্চলে থেকে আসানসোলের দমকল আসতে অনেকটাই সময় লাগে। যার কারণে প্রায়শ্চই আগুন লাগার ফলে বহু পরিবারের বহু সামগ্রী নষ্ট হয়ে যায় তাই তারা স্থানীয় প্রশাসন ও বিধায়ক এর কাছে দাবি জানিয়েছেন যে সালানপুর ব্লকে যদি একটি দমকল গাড়ি রাখার ব্যবস্থা করা হয় তাহলে খুবই উপকৃত হবে ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার