আসানসোল ✍ Final Exposer

ভোটের আগে নাকা চেকিং চলা কালিন আগ্নেয়াস্ত্র সহ আটক এক

কৌশিক মুখার্জী: জামুড়িয়া:-

লোকসভা নির্বাচনের আগেও জামুড়িয়া থানার পুলিশের বড়সড় সাফল্য।মঙ্গলবার সন্ধ্যায় দরবোডাঙ্গা এলাকায় নাকা চেকিং করছিলো জামুড়িয়া থানার পুলিশ।সন্ধ্যায় দরবোডাঙ্গা ঘাটে নাকা চেকিংয়ের সময় একটি জাইলো গাড়িতে ভ্রমণরত ১ জন অপরাধীকে আটক করা হয় আগ্নেয়াস্ত্র সহ ও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।তথ্য অনুযায়ী,ধৃত যুবকের নাম ২১ বছর বয়সী মহম্মদ শাহবাজ আনসারি।কুলটি থানার নিয়ামতপুর এলাকার বাসিন্দা।এরা কোথা থেকে অস্ত্র আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা নিয়ে পুরো মামলার বিস্তারিত তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার