আসানসোল ✍ Final Exposer

রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে টোটো চালকদের বিক্ষোভ

রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে টোটো চালকদের বিক্ষোভ

সংবাদদাতা: আসানসোল:- রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করাতে হবে। সেই মতো ৩০ নভেম্বর পর্যন্ত তার তারিখ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে টোটো রেট হিসেবে প্রতি টোটো তে এক হাজার টাকা করে খরচ করলেই রেজিস্ট্রেশন করা যাবে।কিন্তু অভিযোগ বিভিন্ন টোটোর শোরুম গুলি কেউ ১৫ হাজার কেউ ১৮ হাজার টাকা করে দাবি করছে।

ইতিমধ্যেই আসানসোলের বিভিন্ন জায়গায় প্রায় দেড়শ টোটোকে আটক করেছে রেজিস্ট্রেশন করা হয়নি বলে। আর তারই প্রতিবাদে আসানসোলের বিএনআর মোড়ে টোটো থামিয়ে বিক্ষোভ শুরু করেছে টোটো চালকরা।বিক্ষোবের নেতৃত্বে ছিলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া।এদিন রাজু আলুওয়ালিয়া বলেন আর টি ও কে বলতে চায় টোটো, ই রিস্কোর রেজিস্ট্রেশন এর জন্য আলাদা করে কাউন্টার করেনি,রাজ্য সরকারের ঘোষণার তাকে উল্টোপথে নিয়ে যাচ্ছে।দুর্নীতিগ্রস্ত কাজ করছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার