আসানসোল ✍ Final Exposer

কুলটির কুলতোড়া মোড় সংলগ্ন রাস্তার পাশে একাধিক বড় গাছ কেটে ফেলার অভিযোগ

সংবাদদাতা: কুলটি:- আসানসোলের কুলটি বিধানসভার কুলতোড়া মোড় সংলগ্ন রাস্তার পাশে নিয়ামতপুর মৌজার দাগ ৩১৭/৩১৮-এ জমি পরিষ্কারের সময় একাধিক বড় গাছ কেটে ফেলার অভিযোগ। মঙ্গলবার বনদফতরের আসানসোল রেঞ্জ (হদলা বিট) আধিকারিক শ্রাবন্তী ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গাছ কাটার কোনো অনুমতি ছিল না। জমির মালিকদের খোঁজ চলছে;। বিষয়টি তদন্তাধীন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার