আসানসোল ✍ Final Exposer

পরপর দুটি দোকানে চুরি আর এই চুরির প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের

কাজল মিত্র: কুলটি:- আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর মোড়ে শুক্রবার গভীর রাতে  একটি মোবাইল এবং কাপড়ের দোকানে চুরি হয়।মোবাইল দোকানে প্রায় ৮০ লক্ষ টাকার মোবাইল চুরি হয়েছে বলে জানিয়েছেন মালিক।অন্যদিকে কাপড় দোকানে নগদ প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি কাপড় দোকানের মালিকের।

পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা।প্রতিবাদে  নিয়ামতপুর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়।ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এসে আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায় এবং আশ্বাস দেন চোরদের খুঁজে বের করা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার