আসানসোল ✍ Final Exposer

আসানসোল রেল থেকে জিটি রোড সংযোগকারী রাস্তা বন্ধ করায় বিপাকে পথচারীরা

আসানসোল রেল থেকে জিটি রোড সংযোগকারী রাস্তা বন্ধ করায় বিপাকে পথচারীরা

কাজল মিত্র: আসানসোল:- আসানসোলের ট্রাফিক মোড়ে জি টি রোড থেকে যে রাস্তাটি ট্রাফিক জিমনেসিয়ামের পাস দিয়ে আসানসোল রেলওয়ে স্টেশন কাল্লার দিকে গেছে হঠাৎ আসানসোল রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই রাস্তাটিকে বন্ধ করে দেওয়া হয় যার ফলে মানুষের প্রচন্ড কষ্ট হয় ওই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে হঠাৎ সেই রাস্তাটি বন্ধ করে দেওয়ার ফলে তারা আজ আতান্তরে পড়েন এই বিষয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত ৪০ নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর মৌমিতা বিশ্বাস বলেন যে এই রাস্তাটি  দীর্ঘদিন ধরে এখানকার মানুষ ব্যবহার করছেন কিন্তু হঠাৎ রেলের পক্ষ থেকে রাস্তাটি অবরুদ্ধ করে দেওয়া হয় যার ফলে মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন তিনি অবিলম্বে এই রাস্তা পুনরায় চালু করার দাবি জানান এ বিষয়ে আমরা যখন কিছু পথচারীর সাথে কথা বলি তারাও তাদের ক্ষোভ উগরে দেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার